গাংনীর গাঁড়াডোব গ্রামে বিএনপির অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল।

কর্তৃক QFbSjFmGsbkxhKv
০ কমেন্ট

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে গাঁড়াডোব কাছারি বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ, আল নুর মাদ্রাসার পরিচালক নুর ইসলাম বাবু, বিএনপি নেতা আনছারুল হক, আবুল হোসেন, শরিফউদ্দিন, সমাজসেবক ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুল ইসলাম, ফজের আলী, আবু সাঈদসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষাংশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন গাঁড়াডোব গ্রামের কৃতি সন্তান প্রবাসী আনোয়ার হোসেন।

আরও রিলেটেড পোস্ট

আমাদের সম্পর্কে

দিকচক্র — সত্য ও সময়ের সাথে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার একটি আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ জন ডু
মোবাইলঃ ০১৭০০০০০০০০

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দিকচক্র । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।