নাহিদের দ্রুত গতির বলে আলগা শট খেলেছিলেন রিজওয়ান। বল তার ব‌্যাট ছুঁয়ে যায় গালিতে। মেহেদী হাসান মিরাজ সেখানে প্রস্তুত ছিলেন। কিন্তু ডানদিকে ঝাঁপিয়েও বল তালুবন্দি করতে পারেননি। ৭৭ রানে তখন ব‌্যাটিং করছিলেন রিজওয়ান।

১৫ মিনিট পর শুরু পঞ্চম দিনের খেলা

আকাশে কালো মেঘ। সকাল থেকেই সিলেটে বৃষ্টি। গত চারদিনে রাতে প্রচুর বৃষ্টি হলেও দিনে ছিল মেঘ-রোদের লুকোচুরি খেলা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে বৃষ্টি বাগড়া দিতে পারে এমন আভাস ছিল। কিন্তু প্রথম চারদিনের খেলায় এক মিনিটও খেলা বন্ধ হয়নি। বরং আর্দ্রতা ভুগিয়েছে দুই দলকেই।

পঞ্চম দিনের সকালে সেই বৃষ্টির কারণেই খেলা পেছাল। সকাল ১০টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ১৫ মিনিট পিছিয়েছে। এখন বৃষ্টি নেই। মাঠ থেকে কাভার সরানো হয়েছে। ক্রিকেটাররা নিজেদের মতো করে নিচ্ছেন প্রস্তুতি। ১০টা ১৫ মিনিটে শুরু হয়েছে শেষ দিনের খেলা।

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

হাতে ৩ উইকেট। লক্ষ‌্য ১২১ রান। পাকিস্তানের স্বীকৃত শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান। সাথে আছেন সাজিদ খান। এরপর খুররাম শাহজাদ। শেষ ব‌্যাটসম‌্যান মোহাম্মদ আব্বাস।

পাকিস্তানের জন্য কাজটা কঠিনই। এর মধ‌্যে গুমোট আবহওয়া বাংলাদেশের জন‌্য বাড়তি প্রাপ্তি। নতুন বলে পেসাররা আগুন ঝরালে বাংলাদেশের জয়ের জন‌্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। ১-০ ব‌্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান আজ হারলেই হবে হোয়াইটওয়াশ।

রাওয়ালপিণ্ডির পর কি সিলেটে?

দুই বছর আগে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজে ২-০ ব‌্যবধানে হোয়াইওয়াশ করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল নিজেদের সাফল‌্যর পাতায় নতুন এক অধ‌্যায়ের সূচনা করেন। আজ সেই অধ‌্যায়ে নতুন গল্প লিখার অপেক্ষায় বাংলাদেশ।

ঢাকায় পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর সিলেটেও একচেটিয়ে পারফরম‌্যান্স বাংলাদেশের। নয়নাভিরাম সিলেট স্টেডিয়ামে ৩ উইকেট নিতে পারলেই বাংলাদেশের জয় নিশ্চিত। তাহলে রাওয়ালপিন্ডির পর সিলেটেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

You may also like

আমাদের সম্পর্কে

দিকচক্র — সত্য ও সময়ের সাথে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার একটি আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ জন ডু
মোবাইলঃ ০১৭০০০০০০০০

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দিকচক্র । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।